Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জলের পাইপ বসানো ঘিরে সংঘর্ষ

পানীয় জল প্রকল্পের পাইপ বসানোকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটল হাড়োয়ায়। তৃণমূলের সঙ্গে সিপিএম ও আইএসএফের সংঘর্ষে বৃহস্পতিবার রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

জলের পাইপ বসানো ঘিরে সংঘর্ষ
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: পানীয় জল প্রকল্পের পাইপ বসানোকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটল হাড়োয়ায়। তৃণমূলের সঙ্গে সিপিএম ও আইএসএফের সংঘর্ষে বৃহস্পতিবার রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ গিয়ে কোনওরকমে পরিস্থিতি স্বাভাবিক করে। এনিয়ে দু’পক্ষই হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  হাড়োয়ায় বিদ্যাধরী সেতুর ফুটপাতের উপর দিয়ে পিএইচই’র পানীয় জলের মোটা পাইপ বসানোর কাজ চলছে। সেতুর উপরে মোটা পাইপ বসানোর ফলে ফুটপাত ছোট হয়ে গিয়েছে। মানুষের চলাচলের যথেষ্ট সমস্যা হচ্ছে বলে দাবি সিপিএম ও আইএসএফের। কয়েকদিন আগে তারা এই কাজ বন্ধ করে দেয়। কিন্তু বৃহস্পতিবার থেকে ফের শুরু হয়েছিল কাজ। তখনই সিপিএম ও আইএসএফ সমর্থকরা কাজ বন্ধ করে দেয়। শুরু হয় তৃণমূলের সঙ্গে তুমুল বচসা। পরে তা গড়ায় সংঘর্ষে। মারধরের ঘটনায় জখম হয়েছে উভয়পক্ষের সাতজন। সিপিএম ও আইএসএফের দাবি, সরকারি সিডিউল অনুযায়ী বিদ্যাধরীর নীচ দিয়ে পিএইচই’র পাইপ যাওয়ার কথা। কিন্তু তা না মেনে ফুটপাতের উপর পাইপ বসায় মানুষের যাতায়াতে সমস্যা বাড়বে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ