Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বরাকরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলি চলার অভিযোগ

বরাকরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলি চলার অভিযোগ
  • ১২ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের বিবাদ মুহূর্তে  রণক্ষেত্রের রূপ নিল  আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকরে। স্থানীয়দের অভিযোগ, বিবাদ ভয়ঙ্কর রূপে পরিণত হওয়ার পর বরাকর পুলিশ ফাঁড়ির সামনে হঠাৎই  শূন্যে গুলি চালানো হয়। প্রকাশ্য দিবালোকে এইভাবে গুলি চলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে। গোটা বিষয়টি জানা মাত্রই, ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার নেতৃত্বাধীন বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জও করতে হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে গুলির দুটি খোল। গুলি চলার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। বেশ কয়েকজন আটক বলে পুলিশ সূত্রে খবর। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ