Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কোন্নগরে কালীপুজোর ভাসানের সময়ে সংঘর্ষ

কোন্নগরের কালীপুজোর ভাসানের সময়ে সংঘর্ষ। শুক্রবার রাতে স্থানীয় সাধুরঘাট এলাকায় ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই বিষয়টিতে রাজনৈতিক রং লেগেছে।

কোন্নগরে কালীপুজোর ভাসানের সময়ে সংঘর্ষ
  • ২৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: কোন্নগরের কালীপুজোর ভাসানের সময়ে সংঘর্ষ। শুক্রবার রাতে স্থানীয় সাধুরঘাট এলাকায় ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই বিষয়টিতে রাজনৈতিক রং লেগেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাড়ার পুজোর প্রতিমা ভাসানে গিয়েছিলেন স্থানীয় বিজেপি কর্মী আকাশ রায়। ভাসান সেরে ফেরার পথে তাঁর উপরে হামলা হয়। তাঁকে বাঁচাতে গিয়ে কয়েকজন প্রতিবেশী ও আত্মীয় জখম হয়েছেন। আকাশবাবুর অভিযোগ, তিনি বিজেপি করেন বলেই শাসকদলের স্থানীয় কর্মীরা তাঁর উপরে হামলা করেছিলেন। তাঁকে বাঁচাতে গিয়ে পাড়ার মহিলারাও আক্রান্ত হয়েছেন। যদিও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ওই অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, পাড়াগত কোনও বিবাদ হয়েছিল। পুলিশ ঘটনার তদন্ত করে আইনি পদক্ষেপ করুক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ