Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জামুড়িয়ার কয়লা পাচারের তদন্তে ফের সক্রিয় সিআইডি

২০২২ সালে জামুড়িয়া থানার কুনোস্তোড়িয়া এলাকায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ব্যবসায়ী জয়ন্ত মণ্ডলের বাড়িতে রাখা বিলাসবহুল গাড়ির ডিকি থেকে পুলিস দু’কোটি ৪৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়।

জামুড়িয়ার কয়লা পাচারের তদন্তে ফের সক্রিয় সিআইডি
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ২০২২ সালে জামুড়িয়া থানার কুনোস্তোড়িয়া এলাকায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ব্যবসায়ী জয়ন্ত মণ্ডলের বাড়িতে রাখা বিলাসবহুল গাড়ির ডিকি থেকে পুলিস দু’কোটি ৪৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়। পুলিস সূত্রে জানা যায়, তার কয়েকদিন আগেই ওই এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ কয়লা উদ্ধার হয়েছিল। সেই সূত্র ধরে তদন্ত এগতেই এই বিপুল টাকার সন্ধান মেলে। ঘটনার তদন্তভার গ্রহণ করে সিআইডির হেডকোয়ার্টার শাখা। সদ্য সেই মামলাটি সিআইডির স্থানীয় শাখার হাতে দেওয়া হয়েছে। তারাই নতুন করে তদন্তে নেমেছে। জয়ন্ত মণ্ডল ওরফে সুমিতকে ফের জিজ্ঞাসাবাদ করা হয়েছে দুর্গাপুরে।

Advertisement

সুমিতের দাবি, টাকা কীভাবে এসেছিল? এই টাকার উৎস কী? অফিসাররা এই ধরনের নানা প্রশ্ন করেছেন। আমি জানিয়েছি, গাড়িটি আমার নয়। বন্ধু বলেছিল, গাড়িটি আমার বাড়িতে রাখবে। সেই কারণেই রাখতে দিয়েছিলাম।
যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই সময়ে এই ঘটনার সঙ্গে যোগসূত্র পাওয়া গিয়েছিল কয়লার ডিও কারবারের। ডিও কারবারে ‘দাদাগিরি ট্যাক্স’ নেওয়া হতো। অনেকের মতে, সেই টাকাই গাড়িতে রাখা ছিল। কোনও প্রভাবশালীর নির্দেশেই অভিযানে নেমেছিল পুলিস। তারপরই কেঁচো খুঁড়তে গিয়ে একের পর এক কেউটে বের হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ