Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে বন্ধ বাংলাদেশে বোল্ডার রপ্তানি

দাম না কমালে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে বোল্ডার আমদানি বন্ধ করে দেওয়া হবে। কয়েকদিন আগেই এমন সিদ্ধান্ত জানিয়েছিলেন বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরের ব্যবসায়ীরা।

চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে বন্ধ বাংলাদেশে বোল্ডার রপ্তানি
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা,  মেখলিগঞ্জ: দাম না কমালে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে বোল্ডার আমদানি বন্ধ করে দেওয়া হবে। কয়েকদিন আগেই এমন সিদ্ধান্ত জানিয়েছিলেন বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরের ব্যবসায়ীরা। সেই অনুযায়ী শনিবার সকাল থেকে চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে বোল্ডার পাঠানো বন্ধ থাকল। বিষয়টি নিয়ে এদিন বৈঠকে বসেন চ্যাংরাবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ী, সি অ্যান্ড এফ এজেন্ট এবং ট্রাক মালিক সমিতির কর্মকর্তারা। বৈঠকে এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম সরকার, এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। তবে দীর্ঘ আলোচনার পরও সমাধানসূত্র বের হয়নি। কারণ বাংলাদেশের তরফেই বোল্ডার আমদানি বন্ধ রাখা হয়েছে। তাই ওপারের ব্যবসায়ীরা পণ্য নিতে না চাইলে এপারের ব্যবসায়ীদের কিছু করার নেই। চ্যাংরাবান্ধা ট্রাক মালিক সমিতির সম্পাদক আব্দুল সামাদ বলেন, এদিন বাংলাদেশ বোল্ডার নেয়নি। তবে কিছু অন্য পণ্য গিয়েছে। এনিয়ে কথাবার্তা চলছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ