Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

চ্যাংরাবান্ধায় শুরু তিন দিনের হুজুর সাহেবের মেলা

পুলিসের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুক্রবার থেকে হুজুর সাহেবের মেলা শুরু হল মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের হক মঞ্জিল প্রাঙ্গণে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই মেলা অর্থাৎ ইসালে সওয়াবের এবার ৮১তম বর্ষ।

চ্যাংরাবান্ধায় শুরু তিন দিনের হুজুর সাহেবের মেলা
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেখলিগঞ্জ: পুলিসের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুক্রবার থেকে হুজুর সাহেবের মেলা শুরু হল মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের হক মঞ্জিল প্রাঙ্গণে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই মেলা অর্থাৎ ইসালে সওয়াবের এবার ৮১তম বর্ষ। পুলিসের তরফে মেলা প্রাঙ্গণে তিনটি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। যেখান থেকে তারা নজরদারি চালাবে। সাদা পোশাকের পুলিস সহ রয়েছে স্নিফার ডগও। মাথাভাঙার অতিরিক্ত পুলিস সুপার সন্দীপ গড়াই জানান, চ্যাংরাবান্ধায় হুজুর সাহেবের মেলায় পুলিসের যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তৈরি করা হয়েছে পুলিস সহায়তা কেন্দ্রও। 
Advertisement
বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই হুজুর সাহেবের মেলা উত্তরবঙ্গের একটি অন্যতম মেলা। স্থানীয়দের পাশাপাশি প্রতিবেশী অসম, বিহার থেকেও অনেক মানুষ এই মেলায় আসে। এদিনও বিকেল থেকে মেলায় পুণ্যার্থীদের ভিড় জমতে থাকে। কাল, রবিবার পর্যন্ত মেলা চলবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ