Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ড শিবিরে স্বস্তি, চোট সারিয়ে ফিরলেন তারকা ব্যাটার

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ড শিবিরে স্বস্তি, চোট সারিয়ে ফিরলেন তারকা ব্যাটার
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
কলকাতা, ১৬ ফেব্রুয়ারি: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্বস্তিতে ইংল্যান্ড শিবির। ফিট তারকা ব্যাটার বেন ডাকেট। গত বুধবার আমেদাবাদে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় একদিনের ম্যাচে চোট পান ডাকেট। এরপরই একটা সংশয় তৈরি হয়েছিল। অবশেষে তা কাটল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, ডাকেট বাঁ দিকের কুঁচকিতে চোট পান। এরপরই তাঁর চিকিৎসা হয়। এখন চোট সারিয়ে তিনি সম্পূর্ণ সুস্থ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্যও তিনি প্রস্তুত। ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে ইংল্যান্ডের সফল ব্যাটারদের মধ্যে অন্যতম ছিলেন ডাকেট। ফিল্ডিং করার সময় তিনি চোট পান। আগামী ১৮ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে পৌঁছাবে ইংল্যান্ড। আগামী ২২ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার লাহোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে তারা। ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় প্রতিপক্ষ আফগানিস্তান। ১ মার্চ করাচিতে দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে মাঠে নামবে ইংল্যান্ড।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ