Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ

ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করল চট্টগ্রাম আদালত। আজ, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের বিচারক মহম্মদ সাইফুল ইসলাম এই নির্দেশ দেন। এদিনের শুনানিতে সন্ন্যাসীর পক্ষে ১১ আইনজীবী উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ঢাকা, ২ জানুয়ারি: ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করল চট্টগ্রাম আদালত। আজ, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের বিচারক মহম্মদ সাইফুল ইসলাম এই নির্দেশ দেন। এদিনের শুনানিতে সন্ন্যাসীর পক্ষে ১১ আইনজীবী উপস্থিত ছিলেন। তাঁরা আদালতকে বলেন, ষড়যন্ত্র করেই চিন্ময় কৃষ্ণকে এই মামলায় জড়ানো হয়েছে। তিনি সম্পূর্ণভাবেই নির্দোষ। অপরদিকে এদিন শুনানি চলাকালীন বিচারক জানান, যেহেতু এই মামলায় দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড হবে। সেহেতু এই মামলা কার্যতই জামিন অযোগ্য। এর ফলে গত ২৬ নভেম্বরের পর ফের তাঁর জামিনের আবেদন খারিজ হল। ফলে আপাতত জেলেই থাকতে হচ্ছে চিন্ময় কৃষ্ণকে। আজ, শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়। আদালতে যারা আসেন তাঁদের কাগজপত্র দেখে তবেই প্রবেশ করতে দেওয়া হয়। পাশাপাশি আদালতে প্রবেশ এবং বের হওয়ার পথে প্রচুর পুলিস এবং সেনাও মোতায়েন করা হয়। এদিন আদালত থেকে বের হয়ে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, আজকের রায়ে তাঁরা একেবারেই সন্তুষ্ট নন। ফলে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন উচ্চ আদালতে যাবেন। তাঁদের বিশ্বাস সেখানেই তাঁরা ন্যায়বিচার পাবেন। এরপরই আদালত চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। চলে স্লোগান, পালটা স্লোগানও। উল্লেখ্য, গত ২৬ নভেম্বর ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় দাসের জামিন না মঞ্জুর হয়। ফলে ওইদিনই চট্টগ্রাম মহানগর দায়রা আদালতে তাঁর জামিনের আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি হয় গত ৩ ডিসেম্বর। কিন্তু সেদিন চিন্ময়ের পক্ষে কোনও আইনজীবীই আদালতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি অপরপক্ষও মামলার জন্য কিছুটা সময় চেয়ে আবেদন করে। ফলে আদালত জানায় পরবর্তী শুনানির তারিখ ২০২৫-এর ২ জানুয়ারি।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ