Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চটহাটে রেললাইন থেকে উদ্ধার তরুণীর দেহ

চটহাটে রেললাইন থেকে উদ্ধার তরুণীর দেহ
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, বাগডোগরা: রেললাইন থেকে উদ্ধার অজ্ঞাত পরিচিত তরুণীর মৃতদেহ। বৃহস্পতিবার ভোরে চটহাট স্টেশনের কাছে লাইন থেকে ওই দেহ উদ্ধার করে জিআরপি। এদিকে, একই রাতে আরও চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে শিলিগুড়িতে। যারমধ্যে তিনজন পুরুষ এবং একজন মহিলা। পৃথক পৃথক ঘটনাগুলি নিয়ে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিস। শিলিগুড়ি শহরের পাশেই চটহাট রেল স্টেশন। সেটি জিআরপি’র এনজেপি থানার অধীনে। রেল পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে জমিতে যাওয়ার সময় রেল লাইনে এক তরুণীর মৃতদেহ দেখতে পান স্থানীয় কিছু বাসিন্দা। চটহাট রেল স্টেশনের পাশেই সেই এলাকা। খবর পেয়ে রেল পুলিস ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তরুণীর বয়স আনুমানি ২০। তাঁর পরনে ছিল সালোয়ার। সম্ভবত ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। মর্গে মৃতদেহ সংরক্ষণ করা হয়েছে। এদিকে, এদিন শিলিগুড়ি শহরে অস্বাভাবিক মৃত্যু হয়েছে অভিষেক ভাদুড়ি (৪৫) নামে এক যুবকের। শহরের সুভাষপল্লিতে তাঁর বাড়ি।  ওই যুবক অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ