Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চিতাবাঘের হামলায় জখম অরণ্য সাথী

চিতাবাঘের হামলায় জখম অরণ্য সাথী
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: বৃহস্পতিবার সন্ধ্যায় আলিপুরদুয়ার-১ ব্লকের শালকুমারের প্রধানপাড়ায় চিতাবাঘ তাড়াতে গিয়ে জখম হলেন এক অরণ্য সাথী। বনদপ্তর জানিয়েছে, জখমের নাম নবিউর রহমান। তাঁর হাতের কবজি ভেঙে গিয়েছে। এদিন জলদাপাড়া পশ্চিম রেঞ্জের জঙ্গল থেকে একটি চিতাবাঘ প্রধানপাড়ায় ঢুকে পড়লে আতঙ্ক তৈরি হয় এলাকায়। খবর পেয়ে চিতাবাঘ তাড়াতে ঘটনাস্থলে আসেন বনকর্মীরা। সেই সময় চিতাবাঘের হামলায় জখম হন বনদপ্তরের ওই অরণ্য সাথী। 
Advertisement
জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারী বন্যপ্রাণী সংরক্ষক নভজিৎ দে বলেন, জঙ্গলে পালানোর সময় ওই অরণ্য সাথীকে চিতাবাঘ গুঁতো মারে। তাতেই টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় নবিউর। তাঁর হাতের কবজি ভেঙে যায়। জখমের চিকিৎসার সমস্ত খরচ বনদপ্তর বহন করবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ