Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

চিতাবাঘের আক্রমণে জখম যুবক

সোমবার দুপুরে নাগরাকাটা ব্লকের বামনডাঙা চা বাগানের মডেল ভিলেজের কাছে চিতাবাঘের আক্রমণে গুরুতর জখম হলেন এক যুবক। চা বাগানের ১৮ নং লাইনের বাসিন্দা বাবুরাম ওরাওঁ নামে ওই যুবক মডেল ভিলেজের কাছে গোরু নিয়ে গিয়েছিলেন।

চিতাবাঘের আক্রমণে জখম যুবক
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নাগরাকাটা: সোমবার দুপুরে নাগরাকাটা ব্লকের বামনডাঙা চা বাগানের মডেল ভিলেজের কাছে চিতাবাঘের আক্রমণে গুরুতর জখম হলেন এক যুবক। চা বাগানের ১৮ নং লাইনের বাসিন্দা বাবুরাম ওরাওঁ নামে ওই যুবক মডেল ভিলেজের কাছে গোরু নিয়ে গিয়েছিলেন। সেই সময় পাশের ঝোপ থেকে আচমকাই একটি চিতাবাঘ এসে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। তার পিঠে ও বুকে থাবা বসিয়ে দেয়। তাঁর চিৎকার শুনে বাসিন্দারা এসে চিৎকার করলে চিতাবাঘটি পালিয়ে যায়। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। খুনিয়ার রেঞ্জার সজলকুমার দে বলেন, চিতাবাঘের আক্রমণে জখম যুবকের চিকিৎসা চলছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ