Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

চিতাবাঘ খাঁচাবন্দি নেপুচাপুরে

বনদপ্তরের পেতে রাখা খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ। সোমবার ভোরে মালব্লকের কুমলাই গ্রামপঞ্চায়েতের নেপুচাপুর চা বাগানে খাঁচাবন্দি হল চিতাবাঘটি। সকাল দশটা নাগাদ চিতাবাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

চিতাবাঘ খাঁচাবন্দি নেপুচাপুরে
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নাগরাকাটা: বনদপ্তরের পেতে রাখা খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ।  সোমবার ভোরে মালব্লকের কুমলাই গ্রামপঞ্চায়েতের নেপুচাপুর চা বাগানে খাঁচাবন্দি হল চিতাবাঘটি। সকাল দশটা নাগাদ চিতাবাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার প্রাথমিক চিকিৎসা করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। 
Advertisement
স্থানীয় ও বনদপ্তর সূত্রে খবর, চিতাবাঘটি নেপুচাপুর চা বাগানে উপদ্রব করছিল। সন্ধ্যার পর শ্রমিকলাইনে ঢুকে হাস, মুরগী, ছাগল তুলে নিয়ে যেত চিতাবাঘটি। সেজন্য শ্রমিকদের গৃহবন্দি হয়ে থাকতে হত। চা বাগানে কাজ করতে গেলে শ্রমিকদের দিকে তেড়ে আসত চিতাবাঘটি। এটির আক্রমণে অনেক শ্রমিক জখমও হয়েছে। এরপরই চা বাগানের ৫৫ এবং ৫৬ নম্বর সেকশনের মাঝামাঝি জায়গায় ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রাখেন মালস্কোয়াডের বনকর্মীরা। ভোরে সেই ছাগল খেতে এসে বনদপ্তরের পেতে রাখা খাঁচায় বন্দি হয়ে যায় চিতাবাঘটি।গোরুমারা ওয়াইল্ড ডিভিশনের এডিএফও রাজীব দে বলেন, একটা চিতাবাঘ ধরা পড়েছে। সেটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ