Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

চরিত্রের সঙ্গে মিল

চরিত্রের সঙ্গে মিল
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
পিয়ালী দাস: রুচিরা। দত্ত বাড়ির ছোট বউমা। এটাই এখন অভিনেত্রী সৌমি চক্রবর্তীর অনস্ক্রিন পরিচয়। সৌজন্যে জি বাংলার ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। অভিনয়ের জন্য পজিটিভ ফিডব্যাক পাচ্ছেন বলে জানালেন সৌমি। তাঁর কথায়, ‘রুচিরা প্রথমে ছিল পর্ণার প্রিয় বন্ধু। সেখান থেকে দত্ত বাড়ির ছোট বউমা। আমার যেমন কাজটা করতে ভালো লাগছে, তেমনই দর্শকেরও ভালোবাসা পাচ্ছি।’ এই জার্নিটা সৌমির কাছে খুবই অন্যরকম। কারণ বহু পছন্দের অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। পাশাপাশি চরিত্রের সঙ্গে তাঁর নিজের অনেক মিল রয়েছে। ‘রুচিরা খুবই স্ট্রেট ফরোয়ার্ড এবং প্রাণোচ্ছল। বাস্তব জীবনে আমিও এমনটাই’, বললেন সৌমি। বর্তমান সময়ে সামাজিক মাধ্যমের গুরুত্বকে অস্বীকার করা সম্ভব নয়। সৌমিও সোশ্যাল মিডিয়াকে সদর্থক ভাবেই ব্যবহার করেন। তিনি বললেন, ‘আমি নাচতে ভালোবাসি। নানা ধরনের রিল তৈরি করি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের কাজ ছড়িয়ে দিতে চাই।’ এই মুহূর্তে ধারাবাহিকের অভিনয় নিয়ে ব্যস্ত থাকলেও ভবিষ্যতে যে কোনও মাধ্যমে কাজ করতে আগ্রহী তিনি। সঠিক সুযোগের অপেক্ষায় রয়েছেন বলে জানালেন অভিনেত্রী।
Advertisement
সম্পর্কিত সংবাদ