Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চার্টার্ড ফার্ম থেকে ৩৫ লক্ষ টাকা চুরি, গ্রেপ্তার এক

চার্টার্ড ফার্ম থেকে ৩৫ লক্ষ টাকা চুরি, গ্রেপ্তার এক
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চার্টার্ড ফার্ম থেকে ৩৫ লক্ষ টাকা চুরির অভিযোগে ডানকুনির নন্দনকানন থেকে দেবরাজ লাহা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শেক্সপিয়র সরণি থানা। চুরির ঘটনাটি ঘটেছিল গত সোমবার ২৪ নম্বর পার্ক স্ট্রিটের চার্টার্ড ফার্মে। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ ঘেঁটে পুলিস দেখে, শনিবার বিকেলে ফার্ম ছুটির পর একজনকে পাইপ বেয়ে উঠতে দেখা যায়। সে খোলা জানালা দিয়ে ওই অফিসে ঢোকে। সংস্থার কর্মীদের সেই ফুটেজ দেখাতেই ওই ব্যক্তির নাম, পরিচয় জানতে পারে পুলিস। জানা যায়, গত বছর কালীপুজোর সময় অফিস থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ওই দেবরাজকে। এরপর ডানকুনিতে হানা দিয়ে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। ধৃতের কাছ থেকে ৩৪ লক্ষ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ