Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬

চারটি স্কুলে ভুয়ো বোমাতঙ্কের বার্তা, ধৃত নবমের ছাত্র

চারটি স্কুলে ভুয়ো বোমা হুমকি পাঠাল ১৫ বছর বয়সি ছাত্র। উত্তরপ্রদেশের নয়ডার নবম শ্রেণির ছাত্রকে আটক করেছে পুলিস।

চারটি স্কুলে ভুয়ো বোমাতঙ্কের বার্তা, ধৃত নবমের ছাত্র
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়ডা: চারটি স্কুলে ভুয়ো বোমা হুমকি পাঠাল ১৫ বছর বয়সি ছাত্র। উত্তরপ্রদেশের নয়ডার নবম শ্রেণির ছাত্রকে আটক করেছে পুলিস। জানা গিয়েছে, ভিপিএন ব্যবহার করে নিজের অবস্থান ও আইপি অ্যাড্রেস গোপন করার চেষ্টা করেছিল সে। স্কুলে যাতে যেতে না হয়, সে জন্যই এমন কৌশল অবলম্বন করে ওই ছাত্র। ইতিমধ্যে পুলিস তাকে আটক করে জুভেনাইল কোর্টে পাঠিয়েছে। পুলিস জানিয়েছে, গত বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ নয়ডার চারটি স্কুলে ইমেল মারফত ভুয়ো বোমা হামলার বার্তা পাঠায় সে। তড়িঘড়ি পুলিসকে খবর দেয় স্কুল কর্তৃপক্ষ। স্কুলে ছুটি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সকালে স্কুলচত্বর ভালো করে খোঁজা হয়। যদিও কোনও সন্দেহজনক বস্তুর খোঁজ পায়নি পুলিস। স্কুলে কীভাবে বোমা হামলার ভুয়ো মেসেজ পাঠানো যায়, তা ইন্টারনেটে সার্চ করেছিল ওই পড়ুয়া। পাশাপাশি পড়েছিল পুরনো সংবাদও।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ