Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

চুরির মামলায়  যুবককে দিনভর  এজলাসে বসিয়ে   রাখার নির্দেশ

চুরির মামলায়  যুবককে দিনভর  এজলাসে বসিয়ে   রাখার নির্দেশ
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্ট ভবনের লিফটের কিছু যন্ত্রাংশ চুরি করে তা বিক্রি করতে গিয়ে পুলিসের হাতে ধরা পড়ে গিয়েছিল এক ঠিকা কর্মী। ঘটনার পাঁচ বছর পর শিবকুমার রায় নামে ওই যুবককে মঙ্গলবার দোষী সাব্যস্ত করে ব্যাঙ্কশাল আদালত। মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট কৌস্তভ মুখোপাধ্যায় তাঁকে সংশোধনের জন্য এদিন সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত এজলাসে বসিয়ে রাখার নির্দেশ দেন। মামলার রায় দিতে গিয়ে বিচারক বলেন, ‘সমস্ত কিছু খতিয়ে দেখে আপনাকে সংশোধনের সুযোগ দিলাম। ভবিষ্যতে এই ধরনের অপরাধ করলে আপনার বিরুদ্ধে আদালত কড়া পদক্ষেপ নিতে বাধ্য থাকবে।’ বিচারক ওই যুবককে উদ্দেশ্য করে আরও বলেন, ‘কখনও কোনও অপরাধের সঙ্গে নিজেকে জড়াবেন না। হাজার কষ্ট হলেও মাথা উঁচু করে চলার চেষ্টা করবেন।’ হাতজোড় করে বছর ৪৭‑এর ওই যুবক বলেন, ‘তিনি আর কোনওদিন এই ধরনের অপরাধ করবেন না। তাঁকে যেন ক্ষমা করে দেওয়া হয়।’ যদিও বিচারক তাঁকে এই ঘটনায় দু’টি পৃথক ধারায় চার হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। 
Advertisement
এদিন আদালতে সরকারি কৌঁসুলি রাধানাথ রং বলেন, ‘লিফটের যন্ত্রাংশ চুরি করার জন্য যে কোনও মুহূর্তে বড় অঘটন ঘটে যেতে পারত।’ আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে ওই ঠিকাকর্মী ২০ কেজি ওজনের লিফটের কিছু যন্ত্রাংশ চুরি করে বস্তায় ভরে পাচারের চেষ্টা করছিল। কিন্তু কোর্ট চত্বরে মোতায়েন থাকা পুলিসের হাতে ওই যুবক ধরা পড়ে যায়। তার বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়। সেই মামলায় জামিনে থাকা যুবককে এদিন আদালত ওই ‘প্রতীকি মানবিক সাজা’ দেয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ