Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

চিরঞ্জীবীর বাড়িতে অল্লু

চিরঞ্জীবীর বাড়িতে অল্লু
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মহিলা অনুরাগীর পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সমস্যায় জড়িয়েছিলেন অভিনেতা অল্লু অর্জুন। গত শুক্রবার তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিস। তবে একদিনের মধ্যেই জামিন পেয়ে যান অভিনেতা। একরাত চঞ্চলগুড়া জেলেই কাটে তাঁর। শনিবার সকালে জেলমুক্তি হয়েছে ‘পুষ্পা’র। রবিবার সপরিবারে অভিনেতা চিরঞ্জীবীর বাড়িতে পৌঁছন অল্লু। তাঁর গ্রেপ্তারির দিন জুবিলি হিলসের বাড়িতে ছুটে গিয়েছিলেন চিরঞ্জীবী। জেলমুক্তির পর তাঁর বাড়িতেই দেখা করতে গেলেন সুপারস্টার। অন্যদিকে, বক্স অফিসে ঝড় তুলেছে ‘পুষ্পা ২: দ্য রুল’। মাত্র ১০ দিনে এই ছবির হিন্দি সংস্করণ ৫০০ কোটির ক্লাবে পৌঁছেছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ