নিজস্ব প্রতিনিধি, বারাসত: চুরি যাওয়া বাইক উদ্ধারের পাশাপাশি এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল দেগঙ্গা থানার পুলিস। ধৃতের নাম শহিদুল ইসলাম। শুক্রবার গভীর রাতে বাদুড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। শুক্রবার রাতে চৌরাশি পঞ্চায়েতের ঢালিপাড়া থেকে এক ব্যক্তির বাইক চুরি হয়।



