Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

চারদশক পর প্রথমবার জনগণনা শুরু ইরাকে

২০১১ সালে শেষবার জনগণনা হয়েছিল ভারতে। ২০২১ সালে জনগণনার কথা থাকলেও তাতে জল ঢেলে দেয় করোনা পরিস্থিতি। তার পরে আরও বছর তিনেক পেরিয়ে গেলেও জনগণনা শুরু করতে কার্যত ব্যর্থ মোদী সরকার।

চারদশক পর প্রথমবার জনগণনা শুরু ইরাকে
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
বাগদাদ: ২০১১ সালে শেষবার জনগণনা হয়েছিল ভারতে। ২০২১ সালে জনগণনার কথা থাকলেও তাতে জল ঢেলে দেয় করোনা পরিস্থিতি। তার পরে আরও বছর তিনেক পেরিয়ে গেলেও জনগণনা শুরু করতে কার্যত ব্যর্থ মোদী সরকার। আর ভারত যেখানে ব্যর্থ, সেখানেই রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধের ক্ষত পেরিয়ে করে দেখাল ইরাক। প্রায় চার দশক পরে বুধবার প্রথমবার জাতীয়স্তরে জনগণনার কাজ শুরু হল সেদেশে। ইরাকে সাধারণত প্রতি দশ বছরে জনগণনার কাজ হয়। শেষবার ১৯৮৭ সালে এখানে দেশজুড়ে জনগণনা করা হয়েছিল। তার দশবছর পর অর্থাৎ ১৯৯৭ সালে একটি জনগণনা হলেও বাদ পড়েছিল কুর্দিশ প্রদেশ। মূলত সাম্প্রদায়িক হিংসা, যুদ্ধ পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতার জেরে গত তিনদশকে দেশজুড়ে সঠিকভাবে জনগণনা করা সম্ভব হয়নি। জনগণনার তথ্য উন্নয়নমূলক কাজকর্ম, বাজেট বরাদ্দ, সম্পদ বণ্টন সহ নানা ক্ষেত্রে গভীরভাবে প্রভাব ফেলবে বলে আশাবাদী সে দেশের সরকার।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ