সংবাদদাতা, কল্যাণী: অবশেষে উঠল কল্যাণী এইমস-এ বিক্ষোভ ও কর্মবিরতি। গত মঙ্গলবার একদল অস্থায়ী কর্মী এই লাগাতার আন্দোলন শুরু করেন। চারদিনের মাথায় শুক্রবার তা তুলে নেওয়া হল। মূলত রোগী পরিষেবা ব্যাহত হওয়ার কারণেই আন্দোলনকারীদের এই সিদ্ধান্ত। এদিন দুপুরে এইমস কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনকারীদের দীর্ঘ বৈঠক হয়। তারপরই আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত তাঁরা জানান।
Advertisement
এই বিষয়ে ওই স্বাস্থ্য প্রতিষ্ঠানের হাউসকিপিং স্টাফ বিউটি দাস বলেন, এইমস কর্তৃপক্ষ আমাদের ৮০ শতাংশ দাবি মেনে নিয়েছেন। বাকি দাবিগুলিও বিবেচনার আশ্বাস দিয়েছেন তাঁরা। চারদিন ধরে রোগী পরিষেবা ব্যাহত হয়েছে। এজন্য আমরা দুঃখিত। এইমসে রোগী দেখাতে যাতে আর কারও কোনও সমস্যা না-হয় সেকথা ভেবেই আমরা কর্মবিরতি তুলে নিলাম।
প্রসঙ্গত, আন্দোলনকারী কর্মীদের দাবি ছিল, তাঁরা ‘মাদার’ কোম্পানির হয়ে কাজ করবেন। বর্তমানে যে প্রাইভেট কোম্পানিতে তাঁরা রয়েছেন সেটি ‘কালো’ তালিকাভুক্ত। তাই ওই কোম্পানির হয়ে তাঁরা কাজ করতে চান না। এছাড়া দু’মাস যাবৎ তাঁরা বেতন পাচ্ছেন না। এই ইস্যুতে এর আগেও একাধিকবার বিক্ষোভ তাঁরা করেছেন কিন্তু সুরাহা মেলেনি। সেই ক্ষোভেই তাঁরা অবস্থান বিক্ষোভ কর্মবিরতি শুরু করেন।
অভিযোগ, এইমস কর্তৃপক্ষ প্রথম থেকেই আন্দোলনকারীদের বেশিরভাগ দাবি ‘অন্যায্য’ বলে জানিয়ে এসেছে। আন্দোলনকারীদের বক্তব্য, অবশেষে চারদিন বাদে তাঁদের বেশির দাবির সঙ্গে কর্তৃপক্ষ সহমত হয়েছেন এবং সেগুলি সুরাহারও আশ্বাস দিয়েছেন তাঁরা। তারপরই আন্দোলন তুলে নেওয়া হয়েছে। এদিন অবশ্য এই বিষয়ে এইমস কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।