Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

চুরি যাওয়া ইলেকট্রিক স্কুটার উদ্ধার, ধৃত ২ এনজেপিতে

চোরাই স্কুটার সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম সুরজ প্রসাদ এবং সাহিল চৌধুরী। ২৯ জানুয়ারি এনজেপি স্টেশন সংলগ্ন এলাকায় একটি পিৎজার দোকানে ডেলিভারির কাজে ব্যবহৃত স্কুটার চুরি যায়

চুরি যাওয়া ইলেকট্রিক স্কুটার উদ্ধার, ধৃত ২ এনজেপিতে
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: চোরাই স্কুটার সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম সুরজ প্রসাদ এবং সাহিল চৌধুরী। ২৯ জানুয়ারি এনজেপি স্টেশন সংলগ্ন  এলাকায় একটি পিৎজার দোকানে ডেলিভারির কাজে ব্যবহৃত স্কুটার চুরি যায়। ঘটনার পর এনজেপি থানায় অভিযোগ দায়ের করে কর্তৃপক্ষ। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রবিবার ওই দোকানে একসময় ডেলিভারি বয় হিসেবে কাজ করা সুরজ প্রসাদকে গ্রেপ্তার করে পুলিস। পরবর্তীতে তাকে জিজ্ঞাসবাদ করে চুরির আরএক পান্ডা সাহিল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে এনজেপি মোড় বাজার থেকে উদ্ধার হয় চুরি যাওয়া ইলেকট্রিক স্কুটারটি। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ