Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

চুরি যাওয়া ব্যাটারি উদ্ধার

ময়নাগুড়ি থানার পুলিসের তৎপরতায় উদ্ধার হল চুরি যাওয়া চারটি ব্যাটারি। দোমহনি এলাকার এক কোম্পানির টাওয়ারের ব্যাটারি বলে জানা গিয়েছে। চুরির বিষয় নিয়ে ময়নাগুড়ি থানায় কিছুদিন আগে লিখিত অভিযোগ দায়ের হয়। এরপর তদন্তে নামে পুলিস।

চুরি যাওয়া ব্যাটারি উদ্ধার
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি থানার পুলিসের তৎপরতায় উদ্ধার হল চুরি যাওয়া চারটি ব্যাটারি। দোমহনি এলাকার এক কোম্পানির টাওয়ারের ব্যাটারি বলে জানা গিয়েছে। চুরির বিষয় নিয়ে ময়নাগুড়ি থানায় কিছুদিন আগে লিখিত অভিযোগ দায়ের হয়। এরপর তদন্তে নামে পুলিস। ভোটপট্টি এলাকার এক পরিত্যাক্ত ঘর থেকে ব্যাটারি উদ্ধার হয়। পুলিস জানিয়েছে, চুরির অভিযোগে পূর্ণ দাস নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তর বাড়ি দক্ষিণ বড় গিলা এলাকায়। আইসি সুবল ঘোষ বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়। উদ্ধার হয় ব্যাটারি। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না সেটা নিয়েও তদন্ত চলছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ