Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চার দুষ্কৃতী গ্রেপ্তার

চার দুষ্কৃতী গ্রেপ্তার
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিস। ধৃতরা হল, সইফুদ্দিন মণ্ডল, রাজা নাজির, জয়দেব সেন ও আজগর মণ্ডল। হাবড়ার বাণীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিস। সোমবার বারাসত আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হয়েছে তাদের। পুলিস জানিয়েছে, প্রতিদিনের মতো রবিবার রাতেও হাবড়া শহরে চলছিল পুলিসি টহল। সে সময় গোপন সূত্র মারফত পুলিসের কাছে খবর আসে বাণীপুর এলাকায় চারজন দুষ্কৃতী জড়ো হয়েছে। তাদের জেরা করলে সদুত্তর দিতে পারেনি কেউই। এরপর তাদের ধরে নিয়ে আসা হয় হাবড়া থানায়। চারজনই স্বীকার করে নেয় তাদের ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার কথা। এরপরেই তাদের গ্রেপ্তার করে পুলিস। উদ্ধার হয় অস্ত্রও।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ