Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চোপড়ায় বাইক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু

চোপড়ায় বাইক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চোপড়া: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। সোমবার রাত ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে চোপড়া থানার তিন মাইল এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন তাপস দাস (৩৬) ও দিলীপ পাহাড়ি (৪০)। দু’জনের বাড়িই সোনাপুর গ্রাম পঞ্চায়েতের তিন মাইল রোড এলাকাতেই। রাস্তা পারাপারের সময় কোনও গাড়ি তাঁদের ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে মনে করা হচ্ছে। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিস। পুলিস মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মঙ্গলবার ময়নাতদন্তের পর মৃতদেহ দু’টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিন বিকেলে মৃতদেহ গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। 
Advertisement
স্থানীয় বাসিন্দা মধুসূদন সরকার জানিয়েছেন,পথ দুর্ঘটনায় একসঙ্গে দু’জনের মৃত্যু কোনওভাবেই আমরা মেনে নিতে পারছি না। রাতে সম্ভবত দু’জনই একসঙ্গে রাস্তা পারাপার করছিলেন। সেসময় শিলিগুড়িগামী কোনও গাড়ি তাঁদের ধাক্কা মারে। এর ফলে তাঁদের মৃত্যু হয়। তাঁরা দু’জনই নিজ নিজ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন। তাঁদের মৃত্যুতে পরিবার দু’টি অথৈ জলে পড়ল। সরকারি কোনও সাহায্য না পেলে পরিবার দু’টি ভেসে যাবে। চোপড়া থানার পুলিস জানিয়েছে, মৃতদের পরিবার থেকে এদিন সন্ধ্যা পর্যন্ত কোনওরকম অভিযোগ আসেনি। দেহ দুটি এদিন ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তাবে কী কারণে ও কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ