Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

চাপে আত্মঘাতী নয়

চাপে আত্মঘাতী নয়
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিটের প্রস্তুতি নিতে গিয়ে পড়াশোনার চাপ সহ্য করতে পারেন না অনেকেই। বহু পড়ুয়া সেই কারণে আত্মঘাতী হন। রাজস্থানের কোটায় এটাই এখন চেনা চিত্র। তবে রবিবার সেখানে নিজের ঘর থেকে উদ্ধার হয়েছে অঙ্কুশ মিনা নামে এক ছাত্রের দেহ। কিন্তু তিনি পড়াশোনার চাপে আত্মঘাতী হননি বলেই প্রাথমিক তদন্তে উঠে এল। রাজস্থানের সওয়াই মাধেপুরা জেলার বাসিন্দা অঙ্কুশ নিটের প্রস্তুতি নিতে কোটায় এসেছিলেন। ব্যক্তিগত কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে মত তদন্তকারীদের। সোমবার এক আধিকারিক বলেন, অঙ্কুশের আত্মহত্যার সঙ্গে পড়াশোনার চাপের কোনও যোগ নেই।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ