Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

চন্দ্রপাড়ার প্রধানের বিরুদ্ধে জল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

এলাকায় সাব মার্সিবল প্রকল্পের কাজ না করেই টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে মালদহের চাঁচল-২ ব্লকের তৃণমূল কংগ্রেস পরিচালিত চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। এনিয়ে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ করেছেন দলেরই পঞ্চায়েত সদস্য সুফিয়া খাতুন।

চন্দ্রপাড়ার প্রধানের বিরুদ্ধে জল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চাঁচল: এলাকায় সাব মার্সিবল প্রকল্পের কাজ না করেই টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে মালদহের চাঁচল-২ ব্লকের তৃণমূল কংগ্রেস পরিচালিত চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। এনিয়ে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ করেছেন দলেরই পঞ্চায়েত সদস্য সুফিয়া খাতুন। অভিযোগ, চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের নদাপাড়া গ্রামে পানীয় জলের সঙ্কট মেটাতে দু’টি সাব মার্সিবল প্রকল্পের স্কিম ধরা হয় পঞ্চায়েতের তরফে। কিন্তু অভিযোগ, সেই গ্রামে এখনও কোনও কাজ হয়নি। অথচ প্রকল্পের প্রায় দুই লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। মূলত ওই এলাকাটি মহানন্দা নদী তীরবর্তী। গ্রীষ্মকালে গভীর নলকূপে জল না ওঠায় প্রতি বছর সমস্যায় পড়েন বাসিন্দারা। তাঁদের দাবি মেনে সাব মার্সিবল প্রকল্প বসানোর অনুমোদন মেলে। কিন্তু সেখানে আজও কোনও কাজ হয়নি। অভিযোগকারী নদাপাড়ার পঞ্চায়েত সদস্য সুফিয়া খাতুন বলেন, মানুষ জল সঙ্কটে ভুগছে। অথচ এখানে সাব মার্সিবল না বসিয়েই পঞ্চায়েত টাকা তুলে নিয়েছে। প্রধানের ইন্ধনেই এই অনিয়ম হয়েছে। প্রশাসন সরজমিনে এসে তদন্ত করুক। যদিও এপ্রসঙ্গে চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ছবি সরকার বলেন, অন্য এলাকায় তীব্র জল সঙ্কট থাকায় সেই প্রকল্প সরিয়ে সেখানে কাজ করা হয়েছে। নদাপাড়াতেও সাব মার্সিবল দ্রুত বসবে। টাকা আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন। নদাপাড়ার বাসিন্দা সুমিত্রা মণ্ডল ও সুষুমা বসাক বলেন, আসন্ন গরমকালের আগে এখানে সাব মার্সিবল বসানো হোক। না হলে আমরা জল সঙ্গটে পড়ব। চাঁচল-২ বিডিও শান্তনু চক্রবর্তী বলেন, অভিযোগ খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ