Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

চীনে গাড়ির ধাক্কায় হত ৩৫, আহত ৪৩

চীনের জুহাই শহরে ভয়াবহ দুর্ঘটনা। ভিড়ে ঠাসা এলাকায় আচমকা গাড়ি নিয়ে ঢুকে পড়লেন এক ব্যক্তি। সোমবারের এই ঘটনায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৪৩। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘটনাস্থলের একাধিক ভিডিও।

চীনে গাড়ির ধাক্কায় হত ৩৫, আহত ৪৩
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
বেজিং: চীনের জুহাই শহরে ভয়াবহ দুর্ঘটনা। ভিড়ে ঠাসা এলাকায় আচমকা গাড়ি নিয়ে ঢুকে পড়লেন এক ব্যক্তি। সোমবারের এই ঘটনায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৪৩। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘটনাস্থলের একাধিক ভিডিও। পড়ে রয়েছে নিথর দেহ। রক্তাক্ত অবস্থায় সাহায্যের কাতর আর্জি জানাচ্ছেন জখমরা। ইতিমধ্যে ঘাতক গাড়িটির চালককে চিহ্নিত করেছে পুলিস। তাঁর নাম ফান (৬২)। নিছক দুর্ঘটনা না পরিকল্পিত হামলা? জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। জুহাইয়ের স্পোর্টস সেন্টারে অনুশীলনে ব্যস্ত ছিলেন বহু মানুষ। সন্ধে ৭টা ৪৫ মিনিট নাগাদ সেখানে গাড়ি নিয়ে ঢুকে পড়েন ফান। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়। আহতদের প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ