Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

চালের দাম বৃদ্ধি নিয়ে রাজ্যকে তোপ মীনাক্ষীর

চালের দাম বৃদ্ধি নিয়ে রাজ্যের বিরুদ্ধে তোপ দাগলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। বুধবার সংগঠনের কর্মিসভায় যোগ দিতে জলপাইগুড়িতে আসেন তিনি।

চালের দাম বৃদ্ধি নিয়ে রাজ্যকে তোপ মীনাক্ষীর
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: চালের দাম বৃদ্ধি নিয়ে রাজ্যের বিরুদ্ধে তোপ দাগলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। বুধবার সংগঠনের কর্মিসভায় যোগ দিতে জলপাইগুড়িতে আসেন তিনি। ওই কর্মসূচির ফাঁকে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মীনাক্ষী বলেন, রাজ্য সরকার কি তাদের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি ভুলে যাচ্ছে? কোথায় গেল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি? দাম বৃদ্ধি প্রসঙ্গে চাল নিয়ে রাজ্যে ‘মেকি ক্রাইসিস’ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ তাঁর।
Advertisement
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও সুর চড়ান মীনাক্ষী। বলেন, কেন্দ্র পুরোপুরি কর্পোরেটের অঙ্গুলিহেননে চলছে। এবার যে কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে তা এককথায় জনবিরোধী। রাজ্যও একই পথে হাঁটছে। এর বিরুদ্ধে যুব সমাজকে রাস্তায় নামার আহ্বান জানান তিনি। তাঁর তোপ, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ঘোষিত নীতির কারণে যুবসমাজ দিশেহারা। যোগ্য চাকরিপ্রার্থীদের আকাশের নীচে বসে আন্দোলন করতে হচ্ছে। যাঁরা চাকরি পেয়েছেন তাঁদেরও দুশ্চিন্তায় ঘুম উড়ে যাচ্ছে। সরকার আদালতে যোগ্য ও অযোগ্য প্রমাণ করতে ব্যর্থ।
Advertisement
সম্পর্কিত সংবাদ