Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

চলচ্চিত্র উৎসব

চলচ্চিত্র উৎসব
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বিহঙ্গম ফিল্মমেকার কালেকটিভ এর উদ্যোগে সম্প্রতি যোগেশ মাইম অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল দ্বিতীয় উড়ান চলচ্চিত্র উৎসব। এই উৎসবে স্বনামধন্য পরিচালকদের পাশাপাশি অনেক নবীন পরিচালকের ছবিও প্রদর্শিত হয়। সংগঠনের কার্যনির্বাহী সম্পাদক প্রবীর বাগচী জানান, উৎসবে সিনেমা বিষয়ক আলোচনা ছাড়াও প্রতিযোগিতামূলক বিভাগে মোট ৩৫টি তথ্যচিত্র ও স্বল্প দৈর্ঘ্যের ছবি দেখানো হয়েছে। উৎসবে প্রদর্শিত প্রথম ছবি ছিল আনন্দ পটবর্ধনের ‘বসুদৈব কুটুম্বকম’। তিনদিনের উৎসবে দেখানো হয় উমা চক্রবর্তীর ‘জামির’, মেঘনাথের ‘ইন সার্চ অফ অযান্ত্রিক’, দেবাশিস বিশ্বাসের ‘ইন সার্চ অফ হিমালয়ান জুয়েল’, জয়দীপ মুখোপাধ্যায়ের ‘সামথিং লাইক সিনেমা’, রণজিৎ রায়ের ‘পুতুলনামা’, সৌরভ ষড়ঙ্গীর ‘কারবালা কথা’ প্রভৃতি ছবি। চলচ্চিত্র বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন আনন্দ পটবর্ধন, সঞ্জয় মুখোপাধ্যায় প্রমুখ। এই উৎসবকে বর্ণময় করে তোলে পণ্ডিত পার্থপ্রতিম রায়ের সেতারবাদন ও শ্রীময়ী আচার্যের উচ্চাঙ্গ সঙ্গীত।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ