Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চিকিৎসকদের ভূমিকায় উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা

চিকিৎসকদের ভূমিকায় উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশংসায় পঞ্চমুখ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিজি হাসপাতালের সার্জারি বিভাগ দীর্ঘদিন ধরে গলব্লাডার অস্ত্রোপচারের জন্য অপেক্ষারত রোগীদের ‘ওয়েটিং লিস্ট’ কমাতে নিয়েছিল অভিনব পদক্ষেপ। বিভাগীয় চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের নিয়ে সোমবার থেকে টানা কয়েক দিনে একইসঙ্গে গড়ে ৩০-৩৫ জন রোগীর গলস্টোনের অপারেশন করেন তাঁরা। 
Advertisement
সোম থেকে শুক্রবার পর্যন্ত পাঁচদিনে মোট ১৭৫ জেন রোগীর গলস্টোন অপারেশন করে দেশে কার্যত নতুন ইতিহাসের সৃষ্টি করে তাঁরা। কাউকেই পোস্ট অপারেটিভ পর্বে আইটিইউ, সিসিইউতে রাখতে হয়নি। ৪-৫ জন বাদে প্রত্যেকেরই ছুটি হয়ে গিয়েছে। নিবিড় পর্যবেক্ষণে রাখতে তাঁদের ভর্তি রাখা হয়েছিল মূল হাসপাতালের মেন ব্লকের কার্জন ও ভিক্টোরিয়া ওয়ার্ডে।
এই উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসা করে শনিবার এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, গভীর নিষ্ঠার সঙ্গে সমবেতভাবে কাজ করলে চিকিৎসকরা যে কী অসাধ্য সাধন করতে পারেন, পিজি’র ঘটনা তারই প্রমাণ। মমতা আরও লেখেন, শুধু পাঁচদিনে ১৭৫টি গলব্লাডার সার্জারি করাই নয়, ওই দিনগুলিতে হাসপাতালে আসা ৩৯০টি বড় অপারেশনও করেছেন তাঁরা।  পিজি’র ভূয়সী প্রশংসা করার পাশাপাশি তাদের দেখে ওয়েটিং কমাতে অন্যান্য হাসপাতালেরও এই ধরনের উদ্যোগে শামিল হওয়া উচিত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পিজি’র সার্জারির বিভাগের সহকারী অধ্যাপক তথা এই অপারেশন কর্মসূচির অন্যতম কো-অর্ডিনেটর ডাঃ সিরাজ আহমেদ এই অভিনন্দন জ্ঞাপনের জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য‌ ধন্যবাদ জানিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ