সংবাদদাতা, কল্যাণী: ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৭৬ বছরের এক বৃদ্ধ। বৃহস্পতিবার সন্ধ্যায় চাকদহ থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। ধৃতের নাম শিবু মালি। তিনি রাস্তায় ফল বিক্রি করেন। এদিন ওই নাবালিকা রাস্তা দিয়ে যাচ্ছিল। তাকে ফল দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে যান। ধর্ষণ করেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা তা দেখতে পায়। হাতেনাতে ধরেও ফেলেন বৃদ্ধকে। এরপর গণধোলাইয়ের শিকার হন ওই বৃদ্ধ। মারধরের পর তাঁকে পুলিসের হাতে তুলে দেয় স্থানীয়রা।



