সংবাদদাতা, কল্যাণী: চাকদহ শহরের ১০ নম্বর ওয়ার্ডের নতুনপাড়ায় হনুমানের আতঙ্ক ছড়িয়েছে। হনুমানের আক্রমণ থেকে নিষ্পত্তি পেতে বৃহস্পতিবার সন্ধ্যায় চাকদহ থানার সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দিন ১৫ ধরে একটি হনুমান এলাকার মানুষকে আক্রমণ করছে, আঁচর-কামড় দিচ্ছে। ওই হনুমানের হাতে এলাকার অন্তত ২০ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।



