Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

চেক জালিয়াতিতে গ্রেপ্তার আরও দুই

পুরসভার চেক জালিয়াতি কাণ্ডে আরও দু’জনকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিস। হুগলি জেলাতে লুকিয়ে ছিল ওই দুজন। একজন মহিলা ও একজন পুরুষকে পুলিস গ্রেপ্তার করেছে।

চেক জালিয়াতিতে গ্রেপ্তার আরও দুই
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: পুরসভার চেক জালিয়াতি কাণ্ডে আরও দু’জনকে গ্রেপ্তার  করল বালুরঘাট থানার পুলিস। হুগলি জেলাতে লুকিয়ে ছিল ওই দুজন। একজন মহিলা ও একজন পুরুষকে পুলিস গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম রৌনক জাহানাত ওরফে পিঙ্কি এবং সঞ্জিত কুণ্ডু। এই কাণ্ডে আগেই তিনজনকে পুলিস গ্রেপ্তার করেছিল। চেক জালিয়াতি কাণ্ডে সব মিলিয়ে ধৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ। 
Advertisement
এদিন ধৃত দুজনকে বালুরঘাট জেলা আদালতে তুলে পাঁচদিনের হেফাজতে নিয়েছে পুলিস। বালুরঘাট সদর ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, চেক জালিয়াতি কাণ্ডে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে। 
গত নভেম্বরে বালুরঘাট পুরসভার দুটি চেক জালিয়াতি করে সাড়ে ১৪ লক্ষ টাকা গায়েব করা হয়। কলকাতা থেকে এই পাঁচজন এই জালিয়াতির সঙ্গে যুক্ত ছিল বলে জানা গিয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ অবশ্য ওই টাকা পুরসভাকে ফেরত দিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ