শেনঝেন: চায়না মাস্টার্স ব্যাডমিন্টনের ফাইনালে ভারতের সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। শনিবার মালয়েশিয়ার নুর মহম্মদ আজরিয়ান আয়ুব ও ট্যান উই কিয়ংকে এক ঘণ্টা পাঁচ মিনিটের লড়াইয়ে তাঁরা হারান ২১-১৫, ১৮-২১, ২১-১১ গেমে। এই নিয়ে তৃতীয়বার চায়না মাস্টার্সের ফাইনালে উঠলেন চিরাগরা। উল্লেখ্য, চলতি বছরে সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন তাঁরা।



