নয়াদিল্লি: ট্রাম্পের শুল্কনীতি ভারত-রাশিয়া ও চীনকে কাছে এনেছে। আমেরিকাকে কোণঠাসা করতে নয়া অক্ষের ইঙ্গিতও মিলছে। এই আবহে ১৮ আগস্ট ভারত সফরে আসছেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং উই। সূত্রে খবর, দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন তিনি। সীমান্ত সমস্যা সহ একাধিক বিষয়ে আলোচনার কথা রয়েছে। চলতি মাসের শেষে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে চীনের বিদেশমন্ত্রীর সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।



