Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

চীনে কোভিড মহামারী ফাঁস করেছিলেন, আরও ৪ বছরের জেল হল সেই সাংবাদিকের

তখনও কোভিডের কথা জানত না বিশ্ব। কেবলমাত্র মধ্য চীনের হুয়ানে ক্রমশ ছড়াচ্ছিল এই মারণ ভাইরাস। ক্রমশ তা রূপ নিচ্ছিল মহামারীর। মানুষ মরছে।

চীনে কোভিড মহামারী ফাঁস করেছিলেন, আরও ৪ বছরের জেল হল সেই সাংবাদিকের
  • ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

বেজিং, ২১ সেপ্টেম্বর: তখনও কোভিডের কথা জানত না বিশ্ব। কেবলমাত্র মধ্য চীনের হুয়ানে ক্রমশ ছড়াচ্ছিল এই মারণ ভাইরাস। ক্রমশ তা রূপ নিচ্ছিল মহামারীর। মানুষ মরছে। হাসপাতালগুলিতে  সংক্রমিত মানুষের ‘সুনামি’। শুরুর সেই দিনগুলো খুব কাছ থেকে দেখেছেন সাংবাদিক ঝাং ঝান। শুধু তাই নয়, সাধারণ মানুষের কাছে তুলে ধরেছিলেন ভয়াবহতা। তখনও এই সংক্রমণের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি বেজিং। কিন্তু ঝাং ঝানের পোস্ট করা ভিডিও, ছবি ও লেখা মুখোশ খুলে দিয়েছিল চীনের কমিউনিস্ট সরকারের। আর এর ফলে রাজরোষে পড়তে হয়েছিল ঝানকে। জেলে বন্দি করা হয় এই সাংবাদিককে। মুক্তির ঠিক আগে আরও চার বছর বাড়ানো হল ৪২ বছর বয়সি এই সাংবাদিকের কারাদণ্ডের মেয়াদ।

Advertisement

২০২০ সালের ডিসেম্বরে ঝাং ঝানকে গ্রেফতার করেছিল চীনের পুলিশ। তাঁর বিরুদ্ধে ‘অশান্তি সৃষ্টি ও তাতে উস্কানি দেওয়া’র অভিযোগ আনা হয়েছিল। বিচারে দোষী সাব্যস্ত হওয়ায় চার বছরের জেল হয়েছিল এই মহিলার। বিশ্বজুড়ে এই ঘটনার নিন্দার ঝড় উঠেছিল। সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন ‘রিপোর্টার্স উইথআউট বর্ডারস’ (আরএসএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ঝাং ঝানের জেলের মেয়াদ আরও চার বছর বাড়িয়েছে শি জিংপিংয়ের চীন। গত শুক্রবার এই রায় ঘোষণা করা হয়। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত সেদেশের বিদেশ মন্ত্রকের তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ