Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ট্রাম্পের পাল্টা, মার্কিন পণ্যে ৩৪ শতাংশ শুল্ক চাপাল চীন

ট্রাম্পের শুল্কযুদ্ধের বিরুদ্ধে হুঙ্কার ড্রাগনের। আমেরিকার পাল্টা শুল্ক নীতি ঘোষণার পর তেড়েফুড়ে আক্রমণ করল বেজিংও। সমস্ত মার্কিন পণ্যের উপর ৩৪ শতাংশ শুল্ক চাপাল চীন।

ট্রাম্পের পাল্টা, মার্কিন পণ্যে ৩৪ শতাংশ শুল্ক চাপাল চীন
  • ৪ এপ্রিল, ২০২৫ ২০:০৪
Prefer us on Google

বেজিং: ট্রাম্পের শুল্কযুদ্ধের বিরুদ্ধে হুঙ্কার ড্রাগনের। আমেরিকার পাল্টা শুল্ক নীতি ঘোষণার পর তেড়েফুড়ে আক্রমণ করল বেজিংও। সমস্ত মার্কিন পণ্যের উপর ৩৪ শতাংশ শুল্ক চাপাল চীন। আগের দিন হুঁশিয়ারির পর এবার কড়া পদক্ষেপ নিলেন জিনপিং।

Advertisement

চীনের তরফে জানানো হয়েছে, ১০ এপ্রিল থেকে সমস্ত মার্কিন পণ্যে ৩৪ শতাংশ অতিরিক্ত কর আরোপ করা হবে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আমেরিকার নয়া শুল্ক নীতির পর এটি চীনের তাৎক্ষণিক প্রক্রিয়া। এরফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক যুদ্ধ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠবে।

বিশেষ বিষয় হল, ট্রাম্প আগে চীনের উপর ২০ শতাংশ বাণিজ্যিক শুল্ক আরোপ করেছিল। কিন্তু এখন আরও ৩৪ শতাংশ কর নতুন করে আরোপিত হয়েছে। ফলে মোট শুল্ক দাঁড়িয়েছে ৫৪ শতাংশে।

চীন প্রতি বছর আমেরিকার কাছে ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের পণ্য বিক্রি করে। ফলে মোটা অর্থ শুল্ক হিসেবে পাবে ট্রাম্প সরকার। যাতে চটেছে বেজিং।

Advertisement
সম্পর্কিত সংবাদ