Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাগনানের খাদিনানে ম্যাটাডরের ধাক্কায় মৃত্যু শিশুর, পথ অবরোধ

বাগনান থানার খাদিনান বড় বাঁধ এলাকায় ম্যাটাডরের ধাক্কায় মৃত্যু হল চার বছরের এক শিশুর।

বাগনানের খাদিনানে ম্যাটাডরের  ধাক্কায় মৃত্যু শিশুর, পথ অবরোধ
  • ২১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বাগনান থানার খাদিনান বড় বাঁধ এলাকায় ম্যাটাডরের ধাক্কায় মৃত্যু হল চার বছরের এক শিশুর। বৃহস্পতিবার দুপুরে নদী বাঁধের রাস্তার ধারে দাঁড়িয়েছিল শিশুটি। সেই সময় ম্যাটাডরটি এসে ধাক্কা মারলে পড়ে যায় সে, তখন পিছনের চাকায় তার উপর দিয়ে চলে যায়। পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম শেখ রাকিব। বাগনান থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে রাস্তা ছিল ফাঁকা। ম্যাটাডরটি নদী বাঁধের রাস্তা দিয়ে খাদিনান ব্রিজের পাশে থাকা কসাইখানায় যাচ্ছিল। তখন বাড়ির সামনেই রাস্তার পাশে দাঁড়িয়েছিল ছোট্ট রাকিব। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ম্যাটাডরটি খাদিনান ঘাটের দিকে যাওয়ার সময় শিশুটিকে ধাক্কা মারলে সে রাস্তায় পড়ে যায় এবং ম্যাটাডরের চাকায় পিষে যায়। দুর্ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। তাঁরা ওই কসাইখানা বন্ধ করার দাবিতে বাগনান-আমতা রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, এই এলাকায় কসাইখানা থাকার কারণে প্রায়ই ম্যাটাডর ঢোকে এবং গাড়িগুলি দ্রুতগতিতে চলাচল করে। দুর্ঘটনার খবর পেয়ে বাগনান থানার আইসি অভিজিৎ দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। নামানো হয় র‍্যাফ। ঘটনাস্থলে পৌঁছয় কুইক রেসপন্স টিম। পরে পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তুললে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ চালক সহ ঘাতক ম্যাটাডরটিকে আটক করেছে।  চলছে অবরোধ। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ