Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সন্তান এল ঘরে

আলোর উৎসবের আবহে সুখবর অভিনেত্রী পরিণীতি চোপড়া  ও রাজনীতিবিদ রাঘব চাড্ডার পরিবারে। দম্পতির সংসারে এল পুত্র সন্তান। রবিবার মা হলেন পরিণীতি।

সন্তান এল ঘরে
  • ২০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আলোর উৎসবের আবহে সুখবর অভিনেত্রী পরিণীতি চোপড়া  ও রাজনীতিবিদ রাঘব চাড্ডার পরিবারে। দম্পতির সংসারে এল পুত্র সন্তান। রবিবার মা হলেন পরিণীতি। সমাজমাধ্যমে সে কথা নিজেরাই জানিয়েছেন তাঁরা। সম্প্রতি মুম্বই থেকে দিল্লিতে রওনা দিয়েছিলেন যুগল। তারপর পরিণীতি ভরতি হন রাজধানীর একটি হাসপাতালে। সেখানেই সন্তানের জন্ম দিয়েছেন নায়িকা। সূত্রের খবর, মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন। সোশ্যাল মিডিয়ার পোস্টে তাঁরা লিখেছেন, ‘প্রথমে আমরা একে অপরের জন্য ছিলাম। এবার আমাদের কাছে সবকিছু রয়েছে।’ শীঘ্রই পরিণীতি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরবেন। ২০২৩ সালে উদয়পুরে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে চার হাত এক হয়েছিল রাঘব ও পরিণীতির। দুই তারকার বৈবাহিক সম্পর্কের দু’বছরের মাথায় সন্তান আগমনের কথা জানিয়েছিলেন তাঁরা। এতদিন খুদের আগমনের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। রাঘবের বাড়ি দিল্লিতে। তাঁরা চেয়েছিলেন, দিল্লিতেই সন্তানের জন্ম হোক। অভিনেত্রী ও রাজনীতিবিদকে এদিন শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মীরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ