Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

২ সেপ্টেম্বর বালুরঘাট সফরে আসছেন মুখ্যমন্ত্রী, জোর প্রস্তুতি

২ সেপ্টেম্বর বালুরঘাট সফরে আসার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বালুরঘাট বিমানবন্দর চালুর কথা রয়েছে।

২ সেপ্টেম্বর বালুরঘাট সফরে আসছেন মুখ্যমন্ত্রী, জোর প্রস্তুতি
  • ২৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: ২ সেপ্টেম্বর বালুরঘাট সফরে আসার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বালুরঘাট বিমানবন্দর চালুর কথা রয়েছে। পাশাপাশি জেলা হাসপাতাল থেকে মেডিকেল কলেজ করার ঘোষণা হয়েছে। তাই মুখ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করবেন। শুক্রবার বালুরঘাটে এমনটাই জানিয়েছেন সাংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। তাই মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে প্রশাসনিক মহলে জোর প্রস্তুতি শুরু হয়েছে। 

Advertisement

সুকান্ত মজুমদার বলেন, ২ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর জেলা সফরে আসার দিনক্ষণ স্থির হয়েছে। বালুরঘাট বিমানবন্দর চালুর ব্যাপারে আমি দীর্ঘদিন ধরে লেগে রয়েছি। বিমানবন্দর চালু হবে। তাই বিমানবন্দর পরির্দশন করবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও বালুরঘাট জেলা হাসপাতালে মেডিকেল কলেজ গড়ে তোলা হবে। তাই তিনি জেলা হাসপাতাল পরিদর্শন করে রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠক করবেন। এছাড়াও জেলার নানা প্রকল্প নিয়ে আলোচনা হবে। 
জেলা প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে বালুরঘাট বিমানবন্দর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। বিমানবন্দরে পরিকাঠামো তৈরি থাকলেও দীর্ঘদিন ব্যবহার না করায় মূল রাস্তা এবং অফিস ঘরের আশপাশ জঙ্গল ও আগাছায় ভরে গিয়েছে। তাই সেগুলি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। 
অন্যদিকে জেলা হাসপাতালে মেডিকেল কলেজ করার জন্য ইতিমধ্যেই নকশা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীকে ওই নকশা দেখানো হবে। এছাড়াও হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড এবং এলাকা দেখতে পারেন মুখ্যমন্ত্রী। সেজন্য হাসপাতালে ইতিমধ্যেই জেসিবি নামিয়ে আবর্জনা এবং জমে থাকা জল নিষ্কাশনের কাজ শুরু হয়েছে। 
এই কাজ তদারকি করছেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে হাসপাতালে নানা কাজ চলছে। সেই কাজগুলি আমি খতিয়ে দেখেছি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ