এ মাসে আরও তিনবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী
  • ৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: চলতি মাসেই পরপর তিনবার উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে নিজেই এই সফরসূচির কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী ১০ ও ১১ নভেম্বর কালিম্পং সফরে যেতে পারেন তিনি। এরপর ১৮ নভেম্বর বীরসা মুণ্ডার জন্মদিবস উপলক্ষ্যে আলিপুরদুয়ারে যাওয়ার কথা রয়েছে তাঁর। পাশাপাশি, আগামী ২৪ নভেম্বর কোচবিহারে রাসমেলার উদ্বোধন করতে আসবেন মুখ্যমন্ত্রী। এই সফরকে সামনে রেখে সংশ্লিষ্ট জেলাগুলির পুলিশ, প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।  

Advertisement

উত্তর-পূর্ব ভারতের অন্যতম বড়ো ঐতিহ্যবাহী মেলা কোচবিহারের রাসমেলা। মুখ্যমন্ত্রী  বলেন, মেলাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার পাশাপাশি রাজবংশী সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতির ঐতিহ্যকে বিশেষভাবে তুলে ধরতে হবে। মেলার উদ্বোধনে থাকব। এদিকে, মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই তাঁর সফরকে ঘিরে সংশ্লিষ্ট জেলাগুলি প্রশাসনিক প্রস্তুতি শুরু করেছে বলে খবর।