Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

খরচ ২৫০ কোটি, স্বাস্থ্যদপ্তরের দু’টি নতুন ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

আড়াইশো কোটি টাকার বেশি খরচ করে তৈরি স্বাস্থ্যদপ্তরের দু’টি নতুন ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

খরচ ২৫০ কোটি, স্বাস্থ্যদপ্তরের দু’টি নতুন ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর
  • ১৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আড়াইশো কোটি টাকার বেশি খরচ করে তৈরি স্বাস্থ্যদপ্তরের দু’টি নতুন ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে একটি হল এনআরএস মেডিকেল কলেজের নব নির্মিত ডাঃ বি সি রায় মেমোরিয়াল বিল্ডিং। এখানকার সুপারের অফিসের গেট থেকে ঢিল ছোড়া দূরে তৈরি হয়েছে দশতলা এই ভবন। এটি নির্মাণে খরচ হয়েছে ১৪৮ কোটি টাকা। এই ভবনে জেনারেল সার্জারি, নিউরো সার্জারি এবং অর্থোপেডিক বিভাগের অপারেশন থিয়েটার থাকবে। এছাড়াও মেডিসিন, নিউরোলজি, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, অ্যানাস্থিসিওলজি সহ একাধিক বিভাগ এই বাড়িতে স্থানান্তর করা হবে। অন্যদিকে, রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় পেল নতুন ভবন। ১০২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত এই ভবনে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের অফিস থাকবে। বিভিন্ন তলা অ্যাকাডেমিক প্রয়োজনে ব্যবহার করা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ