নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার আলিপুরে চর্ম ও কুটির শিল্পের জন্য নয়া বিপণন কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুর সংগ্রহশালার বিপরীতে পূর্বতন প্রেস অ্যান্ড ফর্মস ভবনটি সংস্কার করে নির্মিত হয়েছে ‘শিপ্লান্ন’। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী চর্ম, বস্ত্র ও অন্য কুটিরশিল্পজাত পণ্যের এক অনবদ্য বিপণন-সহায়তা-কেন্দ্র হিসেবে এটির উদ্বোধন করা হয়েছে।



