Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ঝাড়ু হাতে গঙ্গার ঘাট পরিস্কারে মুখ্যমন্ত্রী

স্বচ্ছতাকে স্বাগত। সম্প্রতি শহরকে পরিচ্ছন্ন রাখতে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ঝাড়ু হাতে গঙ্গার ঘাট পরিস্কারে মুখ্যমন্ত্রী
  • ১৭ জুন, ২০২৬ ১৪:২০
Prefer us on Google

কলকাতা, ১৭জুন: স্বচ্ছতাকে স্বাগত। সম্প্রতি শহরকে পরিচ্ছন্ন রাখতে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর আজ নিজেই পথে নেমে শুরু করে দিলেন পরিচ্ছন্ন রাখার কাজ। বুধবার সকালে উত্তর কলকাতার গঙ্গার ঘাটে চলল সাফাই অভিযান। যার নেতৃত্ব দিলেন খোদ মুখ্যমন্ত্রী। একেবারে ঝাঁটা হাতে ঘাট পরিষ্কারের কাজে নেমে পড়লেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পাল, তাপস রায়, পূর্ণিমা চক্রবর্তীর মত রাজ্যের মন্ত্রীরা। এদিন সকালে বাগবাজারের ঐতিহাসিক মায়ের ঘাটে যান মুখ্যমন্ত্রী। এখানে ঘাট পরিষ্কারের পাশাপাশি ঘাট সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণও করেন শুভেন্দু অধিকারী।

Advertisement

 ১৫ ই জুন কলকাতা পুরসভার একটি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন শহরকে পরিষ্কার রাখতে ‘স্বচ্ছতাকে স্বাগত’ কর্মসূচি নেওয়া হবে। কলকাতা শহরের বিভিন্ন ঘাট, পার্ক, রাস্তা পরিষ্কারের কথা জানান তিনি। তারই অঙ্গ হিসেবে আজ সাফাইয়ের কাজ চলল বাগবাজারের এই ঐতিহাসিক ঘাটে। আগামী ২১ জুন বিশ্ব যোগ দিবস। সেদিন শহরে যোগাসন নিয়ে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে শহরকে আবর্জনা মুক্ত করে একেবারে নতুন রূপে সাজিয়ে তুলতে চাইছেন মুখ্যমন্ত্রী।

Advertisement
সম্পর্কিত সংবাদ