নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারক পদে কার্যকাল শুরু করতে চলেছেন সুকুমার রায়। এখন তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান সচিব পদে রয়েছেন। আগামী সপ্তাহে নয়া দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন তিনি। তাঁর বাড়ি পূর্ব বর্ধমান জেলায়। এলএলবি’তে প্রথম হয়েছিলেন তিনি। আলিপুর জেলা জর্জ কোর্টে তিনি অনুশীলন করেন। এছাড়াও ১৯৯৬ সালে জুডিশিয়াল সর্ভিস পরীক্ষাতেও প্রথম স্থান অধিকার করেছিলেন সুকুমার রায়।



