Bartaman Logo
২৭ মে, ২০২৬

ছত্তিশগড়ে বাহিনীর সঙ্গে গুলির লড়াই, খতম ৩ মাওবাদী

ছত্তিশগড়ে বাহিনীর সঙ্গে গুলির লড়াই, খতম ৩ মাওবাদী
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সুকমা: ছত্তিশগড়ের সুকমায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়ায়ে নিকেশ তিন মাওবাদী। বৃহস্পতিবার রাজ্যের উপ মুখ্যমন্ত্রী বিজয় শর্মা একথা জানান। তিনি বলেন, আরও একবার বাহিনী তার সাফল্য প্রমাণ করল। বৃহস্পতিবার সকালে সুকমা ও বিজাপুর জেলার মাঝে এক জঙ্গলে অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করে মাওবাদীরা। জবাব দেয় বাহিনীও। পরে তল্লাশি চালিয়ে তিন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়। সোমবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাওবাদী-অধ্যূষিত এলাকায় জোরকদমে অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন। সেইমতোই এদিন সকালে অভিযান শুরু করে কোবরা ব্যাটালিয়ন এবং স্পেশ্যাল টাস্ক ফোর্সের জেলা রিজার্ভ গার্ড। 
Advertisement
সম্পর্কিত সংবাদ