নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: স্কুলে যাওয়ার পথে এক নবম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গেলে আক্রান্ত হন ছাত্রীর মা।
Advertisement
এই নিয়ে সোমবার বিকেলে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। শনিবার স্কুলে যাওয়ার সময় ওই নাবালিকাকে নানাভাবে উত্যক্ত করে ওই যুবকরা। এমনকী হাত ধরে টানাটানিও করা হয় বলে অভিযোগ। বাড়ি ফিরে ওই ছাত্রী তার মাকে বিষয়টি জানায়। সোমবার মেয়ের সঙ্গে স্কুলে যাওয়ার পথে ওই যুবকদের দেখে এই ঘটনার প্রতিবাদ করেন মা। রেহাই পাননি তিনিও। তাঁকেও নানাভাবে হেনস্তা করা হয় বলে অভিযোগ। এরপরই ফিরে এসে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।



