Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ছাত্রীদের অশালীন স্পর্শ, গ্রেপ্তার কম্পিউটার শিক্ষক

ছাত্রীদের অশালীন স্পর্শ, গ্রেপ্তার কম্পিউটার শিক্ষক
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টালা আদর্শ বিদ্যালয়ে একাধিক ছাত্রীকে অশালীনভাবে স্পর্শ করেছেন স্কুলের কম্পিউটার শিক্ষক। পড়ুয়াদের শ্লীলতাহানির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে চিৎপুর থানার পুলিস। চাঞ্চল্যকর অভিযোগ ওঠায় চুক্তিভিত্তিক সেই শিক্ষককে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে স্কুল কর্তৃপক্ষ। সোমবার ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তবে, ফোন না ধরায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি প্রধান শিক্ষিকা পুষ্পিতা মিত্রের। সূত্রের খবর, কলকাতার ডিআই অফিস থেকে ইতিমধ্যেই ঘটনার রিপোর্ট মধ্যশিক্ষা পর্ষদে পাঠানো হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযোগগুলির সত্যতা যাচাই করা হচ্ছে। মৌখিকভাবে থানায় অভিযোগ জানানো হলেও এখনই পুলিস বিষয়টিতে ঢুকছে না বলেই খবর। তবে, শৃঙ্খলাভঙ্গের বিষয়টি আপাতত পর্ষদই খতিয়ে দেখবে। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বিভিন্ন পক্ষ থেকেই রিপোর্ট চাওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। অভিযুক্ত শিক্ষক স্থায়ী পদে ছিলেন না। ফলে, সরাসরি পর্ষদের কতটা কী করার থাকবে, সেটাও দেখার বিষয়। তবে, অভিযোগ প্রমাণিত হলে ওই শিক্ষককে যে স্কুল থেকে বরখাস্ত হতে হবে, সেটা বলাই যায়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ