Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

ছিটকে গেলেন অনিরুদ্ধ ও বিক্রম

ছিটকে গেলেন অনিরুদ্ধ ও বিক্রম
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১৮ নভেম্বর ফিফা ফ্রেন্ডলিতে মালয়েশিয়ার মুখোমুখি হবে ভারত। সোমবার হায়দরাবাদে দল নিয়ে তারই প্রস্তুতিতে নেমে পড়লেন কোচ মানোলো মার্কুয়েজ। তবে চোটের কারণে আসন্ন ম্যাচে দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাবেন না স্প্যানিশ কোচ। রবিবার আইএসএলের ম্যাচে ওড়িশার বিরুদ্ধে চোট পান মোহন বাগানের অনিরুদ্ধ থাপা। সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে এই মিডিওর। একই অবস্থা বিক্রম প্রতাপ সিংয়ের। তাই এই দুই ফুটবলারকে বাদ দিয়েই সোমবার দল নিয়ে অনুশীলনে নেমে পড়লেন ভারতীয় কোচ। তাঁদের পরিবর্তে জাতীয় দলে ডাক পেয়েছেন থৈবা সিং।
Advertisement
সম্পর্কিত সংবাদ