Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্ল্যাকবোর্ড

ছোটদের বর্ষসেরা ‘দয়া’

প্রতিবছর ছোটদের বর্ষসেরা শব্দ প্রকাশ করে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। সাধারণত এই প্রেস থেকে ডিকশনারি ও রেফারেন্স বই প্রকাশিত হয়। প্রতিবছর তারা শিশু-কিশোরদের ভোট নিয়ে একটি শব্দ বাছাই করে। সেই শব্দটিকে বলা হয় বছরের সেরা শব্দ।

ছোটদের বর্ষসেরা ‘দয়া’
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
প্রতিবছর ছোটদের বর্ষসেরা শব্দ প্রকাশ করে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। সাধারণত এই প্রেস থেকে ডিকশনারি ও রেফারেন্স বই প্রকাশিত হয়। প্রতিবছর তারা শিশু-কিশোরদের ভোট নিয়ে একটি শব্দ বাছাই করে। সেই শব্দটিকে বলা হয় বছরের সেরা শব্দ। ২০২৪ সালে মোট ৬ হাজার ২৮০ জনের ভোট নিয়েছে অক্সফোর্ড। প্রত্যেকের বয়স ছিল ৬ থেকে ১৪ বছরের মধ্যে। মূলত ক্লাসে শিক্ষকেরা শিক্ষার্থীদের জিজ্ঞেস করেন, কোন শব্দটিকে তারা বেশি গুরুত্বপূর্ণ ভাবছে? সেই জন্য শিক্ষকরা আগে থেকে বাছাই করা ৩টি শব্দ বলেন। শব্দগুলি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ঠিক করে দেয়। সেই ৩টি শব্দ থেকে শিক্ষার্থীরা একটা শব্দ নির্বাচন করে। এবারের শব্দ তিনটি ছিল ‘দয়া’, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ ও ‘দ্বন্দ্ব বা বিরোধ’। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস এই তিনটি শব্দ বাছাইয়ের জন্য আবার অন্য একটা সমীক্ষা চালায়। ‘বিবিসি’স ৫০০ ওয়ার্ডস রাইটিং কম্পিটিশন’ নামে তারা একটা গল্প লেখার প্রতিযোগিতা করে। সেখানে শিক্ষার্থীরা যে শব্দগুলি বেশি লেখে, তা থেকে ৩টা শব্দ বাছাই করা হয়। দেখা যায়, ৬১ শতাংশ শিশু ও কিশোর ‘দয়া’ শব্দটিকে ভোট দিয়েছে। তারা এই শব্দটিতে ভোট দিয়েছে কারণ তারা মনে করে, মানুষের দয়া দেখানো উচিত। অন্যের প্রতি দয়াশীল হওয়া প্রয়োজন। একজন শিশু বলেছে, ‘বেশি মানুষ দয়া দেখালে পৃথিবীতে আরও ভালো বেঁচে থাকা যাবে।’ আর একজন বলেছে, ‘শব্দটি আমার স্কুলের মূল্যবোধগুলোর মধ্যে একটি এবং এটা আমি পরিবার থেকেও শিখেছি।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ